ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:: দেশে ফলের বিকল্প ব্যবহার নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, ‘কাঁঠাল দিয়ে সিঙাড়া-সমুচাসহ বিভিন্ন পিঠা তৈরি করা হচ্ছে। কাঁঠালের কাবাব ও সবজি ফুড ভ্যালুতে অনেক খায়। বেশ কয়েকটি দেশ কথা বলেছে, আমাদের কাঁঠাল নিয়ে এ ধরনের খাবার তৈরি করার বিষয়ে।’ আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর খামারবাড়ি কেআইবি চত্বরে তিন দিনব্যাপী আয়োজিত ফল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ফল নিয়ে মেলা প্রতিবছর হয়। বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে। মেলা ঘুরে দেখলে বুঝতে পারবেন। বিলুপ্ত প্রজাতির দেশীয় ফল ওঠিয়ে আনা হয়েছে। বিদেশি যেসব ফল দেশে উৎপাদন হয় সেগুলোও মেলায় প্রদর্শন করা হয়েছে। বিদেশি ফল দেশে উৎপাদন হওয়ায় আমদানি কমেছে। ভবিষ্যতে আমদানি করতে হবে না।
মন্ত্রী বলেন, আম আনারস, কাঁঠাল রপ্তানি শুরু হয়েছে। এ বছর কাঁঠাল রপ্তানি আরও বেড়ে যাবে। ফলের রপ্তানি বাড়াতে আগামীদিনে আমরা বিদেশেও মেলার আয়োজন করব। দেশে ড্রাগন ফলের উৎপাদন নিয়ে কৃষিমন্ত্রী বলেন, কয়েক বছর আগে ড্রাগন ফল আমদানি করতে হতো। এখন আমরা স্বপ্ন দেখছি ড্রাগন ফল রপ্তানির। আমাদের দেশের আবহাওয়ার কারণে আমরা এ সাহস পাচ্ছি। কারণ বাইরের দেশের ড্রাগন এত সুস্বাদু হয় না।

দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন 