জাতীয় পার্টির সম্মেলন শুরু, মঞ্চে এরশাদ
আজ শনিবার জাতীয় পার্টির অষ্টম জাতীয় সম্মেল অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে সম্মেলন মঞ্চে উপস্থিত হয়েছেন দলটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার বেলা ১০ টা ২৫ মিনিটে দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা এরশাদ পত্নী রওশন এরশাদ, কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদের এবং দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদরকে সঙ্গে নিয়ে মঞ্চে ওঠেন তিনি।
এর আগে এরশাদ জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়। সম্মেলনের প্রথম পর্বে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাধারণ সম্মেলন, দুপুর ২টা থেকে মিলনায়তনে কাউন্সিলরদের নিয়ে মূল সম্মেলন অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় পর্বে জাতীয় পার্টির ৭৬টি সাংগঠনিক জেলা থেকে ১৯ হাজার ৭শ’ কাউন্সিলর ঘরোয়া অধিবেশনে উপস্থিত থাকবেন। ডেলিগেট থাকবেন আরও প্রায় ৫০ হাজার। সারা দেশ থেকে আসা কাউন্সিলরদের মতামত নিয়ে নেতা নির্বাচনসহ রাজনৈতিক এবং সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হবে এবং গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংশোধনী আনা হবে।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 