News Bangla 24 BD | বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে গ্রেফতার


বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বিদেশ পালানোর সময় রোববার সন্ধ্যায় রাজধানীর কুড়িল-বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বর্তমান সরকারকে উৎখাতের জন্য তিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে আঁতাত করেছেন বলে ঢাকায় পুলিশের কাছে তথ্য আছে।

রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, তাকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ গোয়েন্দাদের হাতে রয়েছে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, তাদের কাছে তথ্য ছিল তিনি বিদেশ পালিয়ে যেতে পারেন। এরপরই বিমানবন্দর এবং আশপাশ এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। একই সঙ্গে তথ্য ছিল তিনি চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে পালিয়ে যাবেন। সন্ধ্যার দিকে কুড়িল ৩শ’ ফুট রাস্তা এলাকায় একটি গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় গোয়েন্দাদের। তারা দ্রুত ওই গাড়ির কাছেই অবস্থান নেন। এক পর্যায়ে আসলাম চৌধুরী গাড়িতে উঠতে গেলে গোয়েন্দারা তাকে ধরে ফেলেন। গ্রেফতারের পর তাকে গোয়েন্দা হেফাজতে নেয়া হয়েছে।

এর আগে আসলাম চৌধুরীর একান্ত সচিব মঞ্জুরুল ইসলামের বরাত দিয়ে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান।

এ বিভাগের অন্যান্য সংবাদ