আজ লন্ডন থেকে বুলগেরিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল উইমেন লিডারস ফোরামে’ অংশ নিতে ৩ দিনের সরকারি সফরে স্থানীয় সময় বুধবার সকালে বুলগেরিয়ার উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে (বিএ ০৮৯০) লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৮ টা ২০ মিনিটে (লন্ডন সময়) বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার উদ্দেশে যাত্রা করবেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ফোরামে অংশ নেয়া ছাড়াও প্রধানমন্ত্রী বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক ও একান্ত বৈঠক করবেন।
বুলগেরিয়ার সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভেজদি রাশিদভ, বুলগেরিয়ান ওমেন কাউন্সিলের নির্বাহী পরিচালক ভেনিয়া কানেভা এবং বুলগেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
অভ্যর্থনা জানানোর পর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা নিয়ে হোটেল মারিনেলা সোফিয়ায় নিয়ে যাওয়া হবে। সেখানেই বুলগেরিয়া সফরকালিন সময়ে প্রধানমন্ত্রী অবস্থান করবেন।
প্রধানমন্ত্রী এদিন বিকেলে সোফিয়ার জাতীয় আর্ট গ্যালারিতে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল ওমেন লিডারস ফোরাম’র উদ্বোধনি অনুষ্ঠানে অংশ নেবেন। একইদিনে প্রধানমন্ত্রী ফোরামে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে মূল প্রবন্ধও উপস্থাপন করবেন।
বুলগেরিয়ার উপ-প্রধানমন্ত্রী এবং শ্রম ও সামাজিক পলিসি বিষয়ক মন্ত্রী ইভাইলো কালফিন, জ্বালানি বিষয়ক মন্ত্রী তেমেতুজকা পেটকোভা, আঞ্চলিক উন্নয়ন এবং গণপূর্ত বিষয়ক মন্ত্রী লিলিয়ানা পাভলোভা, ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা, বুলগেরিয়ার জাতীয় সংসদের চেয়ারওমেন সেটস্কা সাচিভা এবং সিইও, সিমেন্স বুলগেরিয়া এবং চেয়ারপারসন বুলগেরিয়ান কাউন্সিল অব ওমেন ইন বিজনেস বরিয়ানা মানোলোভা অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করবেন।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুলগেরিয়ার রাষ্ট্রপতি রোজেন পেনিলিয়েভের সঙ্গে রাষ্ট্রপতির প্রাসাদে সাক্ষাৎ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ২০ মে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের পর উভয়ের উপস্থিতিতে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং তারা যৌথ বিবৃতি দেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্র্যান্ড হোটেল সোফিয়াতে ইউনেস্কোর মহাপরিচালক এবং সিমেন্স এর সিইও এবং চেয়ারপারসন বুলগেরিয়ান কাউন্সিল অব ওমেন ইন বিজনেস বরিয়ানা মানোলোভা আয়োজিত এক নৈশভোজ সভায় যোগ দেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২১ মে সকাল ৬টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
সূত্র: বাসস

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 