News Bangla 24 BD | জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন তার স্ত্রী ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার বেলা সাড়ে ১১টায় শেরে বাংলা নগরস্থ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। সমাধিস্থলে দোয়া মোনাজাতে অংশ নেন খালেদা জিয়াসহ উপস্থিত নেতারা। জাতীয়তাবাদী ওলামাদল দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এসময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জে. অব. মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খানসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী সোমবার (৩০ মে)। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সামরিক বাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ