News Bangla 24 BD | আশুলিয়ায় ব্যাংক ডাকাতি মামলায় ফাঁসি ৬ যাবজ্জীবন ১ - News Bangla 24 BD
News Head
 ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬

আশুলিয়ায় কাঠগড়া বাজারে ব্যাংক ডাকাতি ও আটজনকে হত্যার মামলায় ১১জন আসামির মধ্যে ছয়জনের ফাঁসির আদেশ ও একজনকে যাবজ্জীবন কারাদন্ড, দুইজনের তিনবছর কারাদন্ড ও জরিমানা দিয়েছে আদালত । এছাড়া দুইজনকে খালাস দেয়া হয়েছে।
মঙ্গলবার ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামানের আদালত এই আদেশ দেয়।
মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন- বোরহান উদ্দিন, সাইফুল ওরফে আল আমিন, মাহফুজুল ইসলাম ওরফে সুমন ওরফে জামিল, জসিমউদ্দিন, মিন্টু প্রধান ও পলাশ ওরফে সোহেল রানা। এর মধ্যে মাহফুজুল আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ পর্যায়ের নেতা। এছাড়া মিন্টু প্রধান বাদে বাকিরা জেএমবির সদস্য।
যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত উকিল হাসানকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদন্ডের আদেশ হয়েছে।
আব্দুল বাতেন ও শাহজাহান জমাদারের তিন বছর কারাদন্ড এবং তিন হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাস কারাদন্ড দেয়।
এছাড়া মামলার অপর দুই আসামী বাবুল সরদার ও মোজাম্মেল হক খালাস পেয়েছেন ।
সংক্ষিপ্ত বিবরনঃ গত ২১/৪/২৫ইং তারিখে সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজারে কমার্স ব্যাংকের শাখা কার্যালয়ে হানা দেয় ডাকাত দল। ডাকাতদের প্রতিরোধ করার চেষ্টা করিলে তাদের ছোড়া গুলিতে ব্যাংকের ঐ শাখার ব্যবস্থাপকসহ আটজন নিহত হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ