এই তো বছরখানেক আগেও সন্তান জন্মদানের ব্যাপারে অনাগ্রহের কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু না, কারিনার সে চিন্তায় পরিবর্তন এসেছে। কাপুর আর পতৌদি পরিবার নাকি এখন অধীর অপেক্ষায়! এই বছরের শেষেই নাকি মা হচ্ছেন করিনা কাপুর খান!
এমনটাই দাবি ইন্ডিয়ার একটি সংবাদ মাধ্যমের। সেখানে বলা হয়েছে, স্বামী সাইফ আলী খানের সঙ্গে এখন লন্ডনে ছুটি কাটাচ্ছেন করিনা। কানাঘুষো, ছুটি নয়, লন্ডনে নাকি বিশ্রাম নিতে গেছেন বেবো বেগম।
সাইফ চান এই ক’মাস শুয়ে-বসেই কাটাক করিনা। দেশে থাকলে এদিক-ওদিক অনুষ্ঠান, পার্টি লেগেই থাকে। তাই বউকে নিয়ে সোজা লন্ডনে পাড়ি দিয়েছেন।
তবে মুখে কিছুই বলতে চাননি নবাব আর তার বেগম। কুলুপ এঁটেছেন দু’জনের পরিবারও। কিন্তু সাইফ-কারিনার ঘনিষ্ঠজনদের মধ্যে কানাঘুষা চলছে কারিনার মা হওয়ার বিষয়টি নিয়ে। খুব শিগগির নাকি এব্যাপারে আরো বিস্তারিত জানা যাবে।

চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা
আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন 