News Bangla 24 BD | দুই দিনের রিমান্ড শেষে গাজীপুরের মেয়র মান্নান কারাগারে - News Bangla 24 BD
News Head
 ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬

দুই দিনের রিমান্ড শেষে গাজীপুরের মেয়র মান্নান কারাগারে


গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মান্নানকে নাশকতার মামলায় দুইদিনের রিমান্ডে নিয়ে পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার দুপুরে গাজীপুরের সিনিয়র বিচারক তাহমিনা খানম শিল্পী এ আদেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, গাজীপুরের কালিয়াকৈর থানার নাশকতার একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মেয়র মান্নানকে শনিবার দুপুরে দুই দিনের রিমান্ডে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে কালিয়াকৈর থানায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে রোববার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তাহমিনা খানম শিল্পীর আদালতে হাজির করা হয়। শুনানী শেষে আদালত তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জেলার কালিয়াকৈরের আনসার একাডেমির পাশে সাইদুরের বাড়ির সামনে গত ১৫এপ্রিল সন্ধ্যায় মেয়র মান্নানের নির্দেশে তার কর্মীরা পুলিশ বহনকারী একটি গাড়িতে পেট্রল বোমা ও ককটেল নিক্ষেপ করে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে পালিয়ে যায়। ওই ঘটনায় অধ্যাপক এমএ মান্নানসহ ২৭জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০/৩৫জনকে আসামি করে এসআই মনিরুল ইসলাম বাদি হয়ে কালিয়াকৈর থানায় নাশকতার একটি মামলা করেন। দায়ের করা ওই মামলায় অধ্যাপক এম এ মান্নানের ৭ দিনের রিমান্ড চেয়ে গত ৪ মে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ এ হাজির করা হয়। শুনানী শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন ওই আদালতের বিচারক শহীদুল ইসলাম। এরমধ্যে টঙ্গী থানার নাশকতার মামলায় ১৫(৪)১৬ একদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে অধ্যাপক এম এ মান্নানকে গত ১ জুন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

একটি ফৌজদারি মামলায় অভিযোগপত্র হওয়ার পর গত বছরের ১৯ অগাস্ট তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর একটি রিট আবেদনের প্রেক্ষিতে গত ১১ এপ্রিল ছয় মাসের জন্য বরখাস্ত আদেশ স্থগিত করে হাইকোর্ট। এরপর গত ১৯ এপ্রিল মান্নানকে আবারও সাময়িক বরখাস্ত করা হয়। মান্নানের অবর্তমানে গত বছরের ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। মেয়র মান্নানের বিরুদ্ধে এ পর্যন্ত মোট ২৫টি মামলা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ