News Bangla 24 BD | শাওনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করবেন মাহি - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩ বাবাকে বিশেষভাবে ভালোবাসার দিন আজ নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

শাওনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করবেন মাহি


চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার বন্ধু শাওনের পরিবারের মধ্যে সমঝোতা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মাহি তার স্বামী পরিচয়ধারী বন্ধু শাওনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহার করে নেবেন।

অন্যদিকে শাওন জেল থেকে বের হয়ে আর কোন ঝামেলা সৃষ্টি করবে না, এই মর্মে দুই পরিবারের মধ্যে রবিবার (৫ জুন) সন্ধ্যায় সমঝোতা হয়েছে। সংবাদ মাধ্যমকে এই তথ্য জানান নায়িকা মাহিয়া মাহি।

উল্লেখ্য, গত ২৫ মে সিলেটের কম্পিউটার প্রকৌশলী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিয়ে হয় মাহির। এরপর ২৭ মে বন্ধু শাওনের সঙ্গে মাহির অন্তরঙ্গ কিছু ছবি প্রকাশ হয় অনলাইনে।

বিনা অনুমতিতে ব্যক্তিগত ছবি অনলাইনে প্রকাশের জন্য শাওনের বিরুদ্ধে সাইবার ক্রাইমের অভিযোগ এনে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন মাহি।

এই মামলায় শাওনকে গ্রেফতার করে পুলিশ। পরে শাওন দাবি করেন মাহি তার বিবাহিত স্ত্রী। এর পক্ষে আদালতে মাহি-শাওনের বিয়ের কাবিননামা দেখান শাওন। এই অবস্থায় দুই পক্ষের সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধান করার চেষ্টা হচ্ছে। এখন আইনজীবীর সঙ্গে কথা বলে মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করবেন মাহি ও শাওনের পরিবার।

এ বিভাগের অন্যান্য সংবাদ