News Bangla 24 BD | রাজনীতিকদের সম্মানে খালেদা জিয়ার ইফতার - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

রাজনীতিকদের সম্মানে খালেদা জিয়ার ইফতার


রমজানের পঞ্চম দিনে রাজনীতিকদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার রাজধানীর কুড়িলে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির ‘নবরাত্রি হলে’ এ ইফতার পার্টির আয়োজন করা হয়।

এতে ২০ দলীয় জোটের বাইরে কেবলমাত্র কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার ইফতার পার্টিতে অংশ নেন।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকও ইফতারে অংশ নেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের পাশে বসে ইফতার করেন তিনি।

ইফতারের আগে খালেদা জিয়া আমন্ত্রিত অতিথিদের টেবিল টেবিল ঘুরে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এলডিপি‘র সভাপতি কর্ণেল অলি আহমেদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট এমএ রকিব, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থসহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে মূল টেবিলে ইফতার করেন খালেদা জিয়া।

জোটের অন্য শীর্ষ নেতাদের মধ্যে কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির রেদোয়ান আহমেদ, জামায়াতের মসিউল আলম, সেলিম উদ্দিন, আবদুর রব, গোলাম মোস্তফা, আবদুল হালিম, শামীম সাঈদী উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টি(কাজী জাফর) টিআইএম ফজলে রাব্বী চৌধুরী, মোস্তফা জামাল হায়দার, এসএমএম আলম, আহসান হাবিব লিংকন, নোয়াব আলী আব্বাস খান ইফতারে অংশ নেন।

ইসলাম ঐক্যজোটের মাওলানা আবদুল করিম, খেলাফত মজলিশের মজিবুর রহমান পেশায়ারী, জাগপার শফিউল আলম প্রধান, এনডিপির ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান খান, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, হামদুল্লাহ আল মেহেদি, পিপলস লীগের গরীবে নেওয়াজ, সৈয়দ মাহবুব হোসেন, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গানিও উপস্থিত ছিলেন।

এছাড়াও জোট নেতাদের মধ্যে সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলামীর মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মুফতি আবদুর রব ইউসুফী, ডিএল‘র সাইফুদ্দিন মনি, ইসলামিক পার্টির আবু তাহের চৌধুরী ইফতারে অংশ নেন।

বিএনপি নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, আসম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ, এম মোর্শেদ খান, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, শাহজাহান ওমর, মীর নাসির, ইনাম আহমেদ চৌধুরী, আবদুল হালিম, সুজাউদ্দিন, জয়নুল আবেদীন, এজেডএম জাহিদ হোসেন, রুহুল আলম চৌধুরী, হায়দার আলী, আহমেদ আজম খান, আবদুল কাউয়ুম, রুহুল কবির রিজভী আহমেদ, আমানউল্লাহ আমান, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, রুহুল কদ্দুস তালুকদার দুলু, আসাদুজ্জামান রিপন, মিজানুর রহমান মিনু, আবুল খায়ের ভুইয়া, এমরান সালেহ প্রিন্স. শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, সেলিমুজ্জামান সেলিম, অধ্যক্ষ সোহরাবউদ্দিন, হেলেন জেরিন খান, শাম্মী আক্তার ইফতার পার্টিতে অংশ নেন।

উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু ও আবদুল কাদের ভুইয়া জুয়েল।

এ বিভাগের অন্যান্য সংবাদ