News Bangla 24 BD | প্রধান বিচারপতির ইফতারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

প্রধান বিচারপতির ইফতারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী


প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার আয়োজনে ইফতার মাহফিলে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী আনিসুল হক তাকে স্বাগত জানান।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী টেবিলে টেবিলে ঘুরে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব আবু সালেহ মো. সলিমুল্লাহ।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ মন্ত্রিপরিষদের সদস্য, সাবেক প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, জ্যেষ্ঠ আইনজীবী, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ইফতারে অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ