ভিট-চ্যানেল আই টপ মডেল ও অভিনেত্রী সানজিদা তন্ময়ের বিয়ে হয়ে গেছে। শনিবার সন্ধ্যায় তন্ময়ের মোহাম্মদপুরের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তার স্বামীর নাম কাজী এরশাদুর রশিদ বনি। বনি দীর্ঘদিন ধরেই লন্ডনভিত্তিক এনজিও ওয়ার্ল্ডভিশন ইন্টারন্যাশনালের ডিরেক্টর পদে কর্মরত।
সানজিদা তন্ময় জানান, হঠাৎ করেই পারিবারিকভাবে বিয়ে করেছি। কাউকেই সেভাবে বলতে পারিনি। একেবারেই ঘরোয়া আয়োজন। তবে ক`মাস পর দিনক্ষণ বুঝে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে আমার শোবিজের সহকর্মী ও বন্ধুদের নিমন্ত্রণ করবো।
তিনি আরো বলেন, দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে। নতুন জীবনের শুরুতে কাছের-দূরের মানুষজন, ভক্ত-অনুসারী, সহকর্মী সকলের কাছে দোয়া চাই। যেন সারাজীবন সুখে এক ছাদের নিজে আমরা সুখে-শান্তিতে কাটাতে পারি।
বিয়ের পর অনেকেই মিডিয়াকে বিদায় জানান। কিন্তু বাপজানের বায়োস্কোপ ছবির এই নায়িকা বললেন, অবশ্যই আমি মিডিয়াতে নিয়মিত কাজ করবো। এ ব্যাপারে আমার স্বামী-শ্বশুরবাড়ির মানুষের সঙ্গে আলাপ হয়েছে। তারাও আমাকে নিয়মিত কাজের জন্য উৎসাহ দিয়েছেন।
উল্লেখ্য, ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় সেরা বিজয়ী হিসেবে শোবিজে পথচলা শুরু করেন সানজিদা তন্ময়। তারপর তিনি নাম লিখিয়েছেন নাটক-চলচ্চিত্রেও। তিনি মূলত আলোচনায় আসেন `বাপজানের বায়োস্কোপ` ছবির মাধ্যমে।
এরপর তন্ময় অভিনীত বন্ধন বিশ্বাসের ‘শূন্য’, জসিম উদ্দিনের ‘দ্য আমেরিকান ড্রিম’ ও মুন্তাহিদুল লিটনের ‘দ্য লাস্ট কিস’, সাইফ চন্দনের `টার্গেট` ছবিগুলো নির্মাণাধীন।

চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা
আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন 