News Bangla 24 BD | বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল


আবু তাহির ,প্যারিস :

প্রতি বছরের ন্যায় প্যারিসের উপকন্ঠে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে বাংলাদেশী ও বিভিন্ন দেশের কমিউনিটির সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলামনদের উপস্থিতিতে সুধি সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

গত রবিবার বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের হল রুমে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের সভাপতি আবু তাহের সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার হোসেইন এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ফ্রাঙ্কো বাংলা সভাপতি হাবিবুর রহমান খান ,সাধারণ সম্পাদক জালাল আহমেদ ,সাবেক সভাপতি সিরাজুল ইসলাম ,ইউ এম সেক্রেটারি আনিস মুহাম্মদ ,প্যারিস ভিশন সম্পাদক আব্দুল মান্নান আজাদ ,ফ্রান্স বিএনপি সভাপতি সৈয়দ সাইফুর রহমান ,সাবেক সভাপতি সিরাজ উদ্দিন ,যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতারা।

এসময় বক্তারা বলেন রহমত মাগফেরাত ও নাযাত লাভের অপার সুযোগ নিয়ে আসা কুরআন অবতীর্ণের মহিমান্বিত মাস রমজান ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতেই বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার দীর্ঘদিন থেকে এ মাসে নানা মুখী কর্মসূচি পালন করছে। পরে ইফতার পূর্ববর্তী আলোচনা শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ