কাবা শরিফ রক্ষায় প্রয়োজনে সেনা পাঠানো হবে: প্রধানমন্ত্রী
কাবা শরিফ ও মসজিদে নববি রক্ষায় প্রয়োজনে সেনাবাহিনীকে পাঠানো হবে মন্ত্রিসভাকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সৌদির নেতৃত্বাধীন সামরিক জোটে যোগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান প্রধানমন্ত্রী।
সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এই বিষয়টি অবহিত করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।
আজকের মন্ত্রিসভার বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় এবং ব্রিফিং অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আইন ২০১৬–এর খসড়ার চূড়ান্ত অনুমোদন হয়েছে।
সচিব বলেন, এত দিন দেশে বিএনসিসির কোনো আইনি কাঠামো ছিল না। নতুন এই আইনের আওতায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর গঠন করা হবে। এর প্রধান হবেন মহাপরিচালক এবং প্রতিরক্ষা সচিবের নেতৃত্বে উপদেষ্টা কমিটি থাকবে।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 