শাকিব-শ্রাবন্তীর মান অভিমান (ভিডিও)
কালো প্যান্ট ও জ্যাকেট পরে চলমান ট্রেনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে শ্রাবন্তী। তার চাহনি বলছে কাউকে খুঁজছে সে। তার পাশেই মৃদু স্বরে ভায়োলিন বাজছে। পরের দৃশ্যে ক্লোজ শটে দেখা যায় শাকিব মাথায় ক্যাপ পরছে। হঠাৎ শ্রাবন্তীর দৃষ্টি পরে শাকিবের দিকে।
কিছুক্ষণ আগে মাথায় পরা ক্যাপটি এবার খুলে ছুঁড়ে ফেলে শাকিব। তারপর শাকিব গেয়ে উঠে ‘হারাব তোকে’ শিরোনামের গানটি। পুরো গান জুড়েই শাকিব-শ্রাবন্তীর খুনসুটি, আর মান অভিমান দেখা গেছে।
যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘শিকারী’। শাকিব-শ্রাবন্তী অভিনীত এই সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমা মুক্তিকে সামনে রেখে নানাভাবে প্রচারণা চালাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তারই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যায় ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে এ সিনেমার প্রথম গান। কিছুদিন আগে লন্ডনে এ গানের শুটিং সম্পন্ন হয়েছে।
যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রের গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি। চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন জাকির হোসেন সীমান্ত ও জয়দেব। এতে শাকিব-শ্রাবন্তী ছাড়াও আরো অভিনয় করছেন- বাংলাদেশের অমিত হাসান, রেবেকা, শিবাসানু, সুব্রত এবং কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, সুপ্রিয় দত্ত, লিলি চক্রবর্তী, খরাজ মুখার্জি ও রাহুল প্রমুখ।

চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা
আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন 