একাদশ শ্রেণিতে ভর্তি শুরু শনিবার থেকে
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে পছন্দের কলেজে ভর্তির ফল প্রকাশ করা হয়েছে। মেধাক্রম অনুসারে আগামীকাল শনিবার (১৮জুন) থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি শুরু হবে। ৫ দিনব্যাপি ভর্তি কার্যক্রম চলবে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ভর্তির ফল প্রকাশ করেন।
শিক্ষামন্ত্রী জানান, প্রথম মেধা তালিকার ভর্তি শুরু ১৮ জুন থেকে ২২ জুন পর্যন্ত। এরপর ২৫-২৭ জুন আসন শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা যাবে। অবশিষ্ট আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ২৮-৩০ জুন পর্যন্ত ভর্তি হওয়া যাবে। ক্লাস শুরু হবে ১০ জুলাই।
এ বছর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আসনে অভাব হবে না জানিয়ে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেন, সারাদেশে ভর্তির জন্য আসন রয়েছে ২১ লাখ ১৪ হাজার ২৫৬। এক্ষেত্রে প্রায় ৭ লাখ আসন খালি পড়ে থাকবে। কেউ বলতে পারবে না যে, আসনের অভাবে আমরা ভর্তি হতে পারিনি।
শিক্ষামন্ত্রী জানান, চলতি বছর ১৩ লাখ ১ হাজার ৯৯ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করে। এসএসসিতে পাস করা ১ লাখ ৫৪ হাজার ৩৬৬ জন আবেদন করেনি। ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় মোট পাস করেছিল ১৪ লাখ ৫৫ হাজার ৩৬৫ জন। একটি আবেদনও পড়েনি এমন কলেজের সংখ্যা ৪৮ টি বলে জানান মন্ত্রী।
প্রসঙ্গত, ৯ জুন আবেদনের শেষ দিন থাকলেও ১০ জুন পর্যন্ত তা বৃদ্ধি করা হয়। অনলাইনে ৯ লাখ ৩৭ হাজার ৯৪৭ এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে ৪ লাখ ৫ হাজার ৮৬৮ আবেদন জমা পড়েছে।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হলো ড. সুকুমার রায় মেধা বৃত্তি
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী 