News Bangla 24 BD | গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাংচুর - News Bangla 24 BD
News Head
 ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬

স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় বাজারে গাজীপুর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী টিমের গাড়ীটি ভাংচুর করেছে কতিপয় উগ্র ব্যবসায়ী সন্ত্রাসীরা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
গাজীপুরের বাজার কর্মকর্তা আব্দুস সালাম সাংবাদিকদেরকে জানান, ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে ভোক্তাঅধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক রোজিনা সুলতানা সকালে চান্দনা চৌরাস্তা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ওই বাজারের গোবিন্দ ট্রেডার্স নামে একটি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ এবং মূল্য তালিকা দেখতে না পেয়ে ওই দোকানকে জরিমানার করার কথা বলেন ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা।
এনিয়ে কিছুটা বাকবিতন্ডার এক পর্যায়ে অতর্কিতভাবে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালায় ওই দোকানের লোকজনসহ বাজারের অন্যান্য ব্যবসায়ীরা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের একটি গাড়ি ভাংচুর করে হামলাকারীরা।
পরে পুলিশের সহায়তায় ওই স্থান ত্যাগ করেন ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ