News Bangla 24 BD | তিন খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ আনুশকার - News Bangla 24 BD
News Head
 আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী

তিন খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ আনুশকার


তে গোনা কয়েকজন অভিনেত্রী রয়েছেন যাঁরা বলিউডের তিন খানের সঙ্গেই অভিনয়ের সুযোগ পেয়েছেন, তাঁদেরই মধ্যে একজন আনুশকা শর্মা। তাদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ায় তিন জনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

২০০৮-এ ‘রব নে বানা দে জোড়ি’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ আনুশকা। সেই সিনেমায় তাঁর বিপরীতে ছিলেন শাহরুখ খান। এরপর ২০১৪-তে ‘পিকে’-তে আমির খানের সঙ্গে অভিনয় করেন আনুশকা। এবার সালমান খানের সঙ্গে কুস্তির কাহিনী অবলম্বনে নির্মিত ‘সুলতান’ সিনেমায় দেখা যাবে আনুশকাকে।

বলিউডের প্রধান তিন নায়কের সঙ্গেই স্ক্রিন শেয়ারের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিনি। আনুশকা বলেন, তিন খানের সঙ্গে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। কারণ, ওই তিনজনের ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে সম্ভাব্য সমস্ত অভিজ্ঞতা রয়েছে। তাঁরা দু’দশকেরও বেশি সময় ইন্ডাস্ট্রিতে রয়েছেন। তাঁদের সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়।

তাঁর অনুরাগীর সংখ্যা খানদের হাত ধরেই বেড়েছে বলেও মন্তব্য করেছেন আনুশকা। কারণ, তাঁদের সঙ্গে কাজ করার সুবাদেই অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়ার সুযোগ পেয়েছেন তিনি। এজন্য শাহরুখ, আমির ও সালমানের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন আনুশকা।

আগামী সিনেমা ‘সুলতান’-এ হরিয়ানার এক কুস্তিগীরের ভূমিকায় দেখা যাবে আনুশকাকে। এই ছবিতে সালমানের বিপরীতে কাকে দেখা যাবে, তা নিয়ে বিস্তর জল্পনা হয়েছিল। শেষপর্যন্ত আনুশকাকে বেছে নেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ