News Bangla 24 BD | স্বামীকে আস্তে নাক ডাকার অনুরোধ মাহির - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩ বাবাকে বিশেষভাবে ভালোবাসার দিন আজ নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

স্বামীকে আস্তে নাক ডাকার অনুরোধ মাহির


বিবাহিত জীবনে সঙ্গীর নাক ডাকার অভ্যাস অস্বস্তিতে ফেলে অনেককেই। সম্ভবত একই সমস্যায় পড়েছেন বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহিও।

কিছুদিন আগেই সিলেটের কদমতলীর ব্যবসায়ী পারভেজ মোহাম্মদ অপুকে বিয়ে করেছেন এ অভিনেত্রী। এরপর কথিত স্বামী শাওনের সঙ্গে মাহির পূর্বের বিয়ের ঘটনায় আলোচনায় ছিলেন তিনি।

অনেকেই মনে করছিলেন শাওনের সঙ্গে মাহির ঘটনায় সম্পর্কে হয়তো ফাটল ধরেছে মাহি-অপু দম্পতির। কিন্তু এ জুটি যে খুব সুখেই আছেন তার প্রমাণ মাহির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু ছবি। ছবিতে দেখা যায়, একই সঙ্গে শুটিংয়ে যাচ্ছেন মাহি-অপু। গাড়িতে বসে আছেন মাহি আর তার কোলে মাথা রেখে ঘুমিয়ে অপু। আর তাকে আস্তে নাক ডাকার অনুরোধ করছেন জনপ্রিয় এই নায়িকা।

ছবি ক্যাপশন হিসেবে তিনি লিখেছেন, ‘আজকে রাস্তার জ্যাম গুলোও কেন যেন সুন্দর। এতদিন আমি আম্মুর কোলে মাথা রেখে ঘুমিয়ে ঘুমিয়ে শুটিং এ যেতাম, আজকে উনি আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে ঘুমিয়ে আমাকে শুটিং এ নিয়ে যাচ্ছে। অপু, তুমি একটু আস্তে নাক ডাকবা প্লিজ।’

এর আগে গত ২৪ মে নগরীর উত্তরায় নিজ বাসায় অপুকে বিয়ে করনে মাহি। বিয়ের পর সম্প্রতি আবারও শুটিংয়ে ফিরেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ