News Bangla 24 BD | ‘বকবকানি থামা না’ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩ বাবাকে বিশেষভাবে ভালোবাসার দিন আজ নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

‘বকবকানি’ থামাতে বললেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মাজহার। তাও অন্য কাউকে নয়, টলিউডের চিত্রনায়ক জিতকে বলেছেন এ কথা। অবাক লাগলেও জিতকে পাত্তাই দিলেন না এই নায়িকা। তবে ঘটনা রিয়েল লাইফে নয়, রিল লাইফে এমন দৃশ্য দেখা যায়।

ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ফারিয়া-জিৎ অভিনীত ‘বাদশা’ সিনেমাটি। সিনেমার প্রচারণার অংশ হিসেবেই গতকাল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে ‘ধ্যাত তেরেকি’ শিরোনামের গানটি। এতেই এমন দৃশ্য দেখা যায়।

প্রকাশিত গানে দেখা যায়, হলুদ রঙের ভোল্টোজার ছুটে আসছে। ভোল্টোজারের সামনে লাল জ্যাকেট পরা জিৎ দাঁড়িয়ে। পরের দৃশ্যে দেখা যায়, কালো রঙের পোশাকে আবেদনময়ী রূপে নাচছেন ফারিয়া। কিছুক্ষণ পরে ফারিয়াকে গানে গানে জিৎ বলেন ‘প্রেম পিরিতের বাড়িতে/ আসবি কবে জানিয়ে দে।’ রোমান্টিক ঘরানার এ গানে ফারিয়া-জিতকে গ্ল্যামারাস দেখিয়েছে নির্মাতা।

গানটি ইউটিউবে প্রকাশের পর দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গানটি দেখা হয়েছে ১ লাখ ৫৩ হাজারবার।

সিনেমাটি পরিচালনা করেছেন যাদব ও আব্দুল আজিজ। এর চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সংগীত পরিচালনা করেছেন কলকাতার জিৎ গাঙ্গুলী ও বাংলাদেশের ইমন সাহা। এতে জিৎ-ফারিয়া ছাড়াও আরো অভিনয় করেছেন, চিত্রনায়ক ফেরদৌস, শ্রদ্ধা দাস প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ