News Bangla 24 BD | জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটে প্রায় ৫৩৯ কোটি টাকার বাজেট অনুমোদন - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটে প্রায় ৫৩৯ কোটি টাকার বাজেট অনুমোদন


গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৫৩৮ কোটি ৭২ লাখ ৫৮ হাজার টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।
শনিবার সকালে সিনেট হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে সিনেট অধিবেশনে অ্যাটর্নি জেনারেল খন্দকার মাহবুবে আলম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. অধ্যাপক শরীফ এনামুল কবির, অধ্যাপক মো. আলী আশরাফ এমপি, সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস, শামসুজ্জামান খান, রামেন্দু মজুমদার, অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, অধ্যাপক ড. এম অহিদুজ্জামান, অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, অধ্যাপক ড. আল মাসুদ হাসানউজ্জামান, অধ্যক্ষ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, অধ্যক্ষ প্রফেসর বিনতে হুসাইন নাসরিন বাপু, অধ্যক্ষ মুজাহিদ বিল্লাহ ফারুকী, অধ্যক্ষ প্রফেসর ড. মো. হুমাযুন কবির, অধ্যক্ষ প্রফেসর গায়ত্রী চ্যাটার্জী, সিরাজ উদ্দিন আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন।
অধিবেশনের শুরুতে দেশের বিশিষ্টজনের মৃত্যুতে শোক প্রকাশ, বার্ষিক প্রতিবেদন, ২০১৫ সালের ১৩ জুন বার্ষিক ও ২৯ ডিসেম্বর বিশেষ সিনেট অধিবেশনের কার্যবিবরণী এবং ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত, ২০১৬-১৭ অর্থবছরের মূল বাজেট এবং ৩০ জুন ২০১৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণী পেশ ও গৃহীত হয়। অনুষ্ঠানে বাজেট উত্থাপন করেন ট্রেজারার প্রফেসর মো. নোমান উর রশীদ। উপাচার্য হারুন-অর-রশিদ বলেন,গত তিন বছরের প্রচেষ্টায় জাতীয় বিশ্ববিদ্যালয় ঘুরে দাঁড়িয়েছে। সেশনজট দ্রুত কমে আসছে। কলেজ শিক্ষার মানোন্নয়নে প্রায় ১৫’শ কোটি টাকার ২টি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। স্বল্প সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে এদেশে এক নব অধ্যায়ের সূচনা ঘটবে। অধিবেশনে উপাচার্য আরো বলেন জানুয়ারি থেকে জুন ২০১৬ এ সময়ে কলেজ শিক্ষার মান উন্নয়ন, ১ম সমাবর্তন অনুষ্ঠান, কলেজ র‌্যাংকিং, আন্ত:কলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা, কলেজ অধ্যক্ষদের সঙ্গে অঞ্চল ভিত্তিক মতবিনিময় সভা, শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন পাঠ্যপুস্তক রচনা, ভার্চুয়াল লেকচারের মাধ্যমে দূরশিক্ষণ, লাইব্রেরি অটোমেশন, নতুন শিক্ষা-বিষয় চালু, সেশনজট নিরসনে ক্রাস প্রোগ্রাম ইত্যাদিসহ মোট ২০টি ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ ও এসবের অগ্রগতি এবং বিগত ৩ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয় বিকেন্দ্রীকরণ ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে নতুন আঙ্গিকে এটিকে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে ২৬টি পদক্ষেপ গ্রহণ ও সম্পন্ন করা হয়েছে। এছাড়া নারায়নগঞ্জ জেলার এক স্কুলের প্রধান শিক্ষককে কান ধরে উঠবস করানোর চরম ঘৃণ্য ঘটনার সিনেটের অধিবেশনে নিন্দা প্রস্তাব গ্রহন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ