News Bangla 24 BD | ‘ডন, ডন বাদশা’ (ভিডিও) - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩ বাবাকে বিশেষভাবে ভালোবাসার দিন আজ নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ক্লোজ শটে জিতের চোখ মুখ। চেয়ারে বসে আছেন কলকাতার চিত্রনায়ক জিৎ। মুখে আওড়াচ্ছেন ‘ডন, ডন বাদশা’ সংলাপটি। পরের দৃশ্যে দুঃস্বপ্নে ঘুম ভেঙ্গে জেগে উঠতে দেখা যায় এক কিশোরকে। এরপর এক রাউন্ড গুলির আওয়াজ।

‘আরে আমার তো একটাই স্বপ্ন- ডন, ডন আর ডন।’ নেপথ্য কণ্ঠে এ সংলাপ বলেন জিৎ। আর পর্দায় একে একে দেখা যায় অ্যাকশন মুডে জিৎ, ফেরদৌস ও রজতভ দত্তকে। এরপর লাল রঙের গাড়ি থেকে নেমে আসেন লাস্যময়ী নুসরাত ফারিয়া। তার একাধিক আবেদনময়ী লুক আর রোমান্টিক দৃশ্য অন্য মাত্রা যোগ করেছে ‘বাদশা’ সিনেমার অফিশিয়াল ট্রেইলারে।

গতকাল রোববার সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে এই সিনেমার ট্রেইলার। এতেই এসব দৃশ্যের অবতার হয়েছে। মুক্তির আগে প্রচারণার জন্য প্রকাশিত হলো সিনেমাটির ট্রেইলার। এর আগে প্রকাশিত হয়েছে এ সিনেমার দুটি গান।

ঈদুল ফিতরের মুক্তি পেতে যাচ্ছে জিৎ-ফারিয়া অভিনীত ‘বাদশা’ সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন যাদব ও আব্দুল আজিজ। এর চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সংগীত পরিচালনা করেছেন কলকাতার জিৎ গাঙ্গুলী ও বাংলাদেশের ইমন সাহা। এতে জিৎ-ফারিয়া ছাড়াও আরো অভিনয় করেছেন, চিত্রনায়ক ফেরদৌস, শ্রদ্ধা দাস প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ