এবারো পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা হবে
পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা বাতিল করে অষ্টম শ্রেণিতে প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। ফলে চলতি বছরেও পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা বহাল থাকছে। সোমবার জাতীয় সংসদ ভবনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অষ্টম শেণিতে প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষা পদ্ধতি চালুপূর্বক পঞ্চম শ্রেণি পর্যায়ে বিদ্যমান প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা পদ্ধতি বাতিলের প্রস্তাব উত্থাপন করলে মন্ত্রিসভা তা অনুমোদন দেয়নি।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব করেন। বৈঠকের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সংবাদ সম্মেলনে বলেন, ‘মন্ত্রিসভা প্রস্তাবটি আরো পরীক্ষা-নিরীক্ষা করে উত্থাপন করতে বলেছে। নতুন কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আগের মতোই পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা ও অষ্টম শ্রেণির জেএসসি পরীক্ষা চলবে। চলতি বছরও এ পরীক্ষাগুলো হবে।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হলো ড. সুকুমার রায় মেধা বৃত্তি
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী 