News Bangla 24 BD | মাদক ব্যবসায়ীরা সংসদ চালাচ্ছে : এরশাদ - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

মাদক ব্যবসায়ীরা সংসদ চালাচ্ছে : এরশাদ


জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আইনজ্ঞরা আর সংসদ চালায় না, এখন সংসদ চালায় মাদক ব্যবসায়ীরা। তিনি বলেন, সুশাসন আজ গুলিবিদ্ধ। ৫৪ ধারা উঠে গেছে কিন্তু তার পরিবর্তে বন্দুকযুদ্ধ শুরু হয়েছে।

সোমবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, রিমান্ডে থাকা অাসামি বন্দুকযুদ্ধে নিহত হচ্ছে। দেশে কোনো আইনের শাসন চলছে না। আর এ কারণেই বন্দুকযুদ্ধের নামে একের পর এক মায়ের বুক খালি হচ্ছে।

তিনি বলেন, প্রতিনিয়ত মানুষ হত্যা, গুপ্তহত্যা হচ্ছে। এমন নির্যাতন, নিষ্ঠুরতা আগে কখনও দেখা যায়নি। সর্বত্রই ভয় আর অাতঙ্ক। জীবনের কোনোই নিশ্চয়তা নেই।

লাখ লাখ মামলার জটে বিচারপ্রার্থীরা প্রতিনিয়ত হয়রানি হচ্ছে উল্লেখ করে এরশাদ বলেন, প্রাদেশিক রাষ্ট্র কাঠামো তৈরি না হলে এই জট কমবে না।

উন্নয়ন আর স্বাধীনতার স্বার্থে আগামীতে মানুষ জাতীয় পার্টিকে সমর্থন দেবে বলে অাশাবাদ ব্যক্ত করেন তিনি।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় অাইনজীবী ফেডারেশনের অাহ্বায়ক শেখ মুহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মুহম্মদ কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার।

এ বিভাগের অন্যান্য সংবাদ