News Bangla 24 BD | সালমান বিতর্কে প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩ বাবাকে বিশেষভাবে ভালোবাসার দিন আজ নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

সালমান বিতর্কে প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া


কয়েকদিন ধরেই জনপ্রিয় অভিনেতা সালমান খানকে নিয়ে চলছে বিতর্ক। এক সাক্ষাৎকারে নিজেকে ‘ধর্ষিতা নারী’র সঙ্গে তুলনা করায় বিভিন্ন মহলে তোপের মুখে পড়েছেন এই অভিনেতা।

এদিকে সালমানের এমন মন্তব্যের পর তার সমালোচনা করে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। এ জন্য তাকে ক্ষমা চাইতে বলেছেন। আবার অনেকে পাশে দাঁড়িয়েছেন এ অভিনেতার। সালমানের এ বিতর্ক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক বলিউড তারকারাও। দেরিতে হলেও এ বিতর্ক নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রথমে আপনাদের উচিৎ যে এই মন্তব্য করেছেন তার কাছ জিজ্ঞেস করা। মিডিয়া এবং নারী হিসেবে আমাদের প্রধান দায়িত্ব হলো আমাদের শক্তিকে যথাযথ কাজে লাগানো। কোনো একটি বিতর্ককে শিরোনামে না এনে প্রতিনিয়ত ভারতে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো নিয়ে আমাদের কথা বলা।’

‘বাস্তবে অনেক নৃশংস ঘটনা ঘটছে। যেমন-বিহারে ধর্ষণ। এ বিষয়গুলো নিয়ে কেউ কথা বলে না কেন? সালমানের এ ইস্যু নিয়ে অনেক কথা হয়েছে। আমি এ নিয়ে আর বলতে চাই না। বরং প্রকৃত ইস্যু নিয়ে কথা বলি। প্রকৃত বিষয় হলো- মেয়েদের সঙ্গে কীভাবে আরো ভালো ব্যবহার করা যায় তা নিয়ে কথা বলা।’ বলেন প্রিয়াঙ্কা চোপড়া।

এর আগে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সালমানের কাছে সুলতান সিনেমার শুটিং নিয়ে তার অভিজ্ঞতা জানতে চাইলে তিনি নিজেকে ধর্ষিতা নারীর সঙ্গে তুলনা করে বলেন, ‘শুটিংয়ে সময় আমাকে ১২০ কেজি ওজনের ব্যক্তিকে দশ অ্যাঙ্গেলের জন্য দশবারের মতো তুলতে হতো। শুটিং শেষ করে যখন আমি বের হতাম তখন নিজেকে একজন ধর্ষিতা নারীর মতো মনে হতো। আমি সোজা হয়ে দাঁড়াতে পারতাম না। আবার খাওয়া দাওয়া করে ট্রেনিংয়ের জন্য বেরিয়ে পরতাম। শুটিংয়ের দিনগুলো এভাবেই চলত।’

এ বিভাগের অন্যান্য সংবাদ