News Bangla 24 BD | স্বামীকে ছাড়াই ঈদ করবেন মাহি - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩ বাবাকে বিশেষভাবে ভালোবাসার দিন আজ নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

চিত্রনায়িকা মাহিয়া মাহি বিয়ের পর সিলেটে শ্বশুরবাড়ি থেকে ঘুরে এসেছেন। এখন আবার ছবির কাজে ব্যস্ত। কিছু কিছু শুটিংয়ে স্বামীকেও নিয়ে যাচ্ছেন।

তবে বিয়ের পর এবারের ঈদটি স্বামীর সঙ্গে করা হচ্ছে না তার। মাহি ঢাকায় এবং স্বামী অপুর সিলেটে ঈদ করার কথা রয়েছে।

এ বিষয়ে মাহি বলেন, ‘এবারে ঈদটা আমি আমার মা-বাবার সঙ্গেই করব। এই ঈদ আমার জন্য একটু অন্য রকম, আমি শেষবারের মতো মা-বাবার সঙ্গে ঈদ করছি। কিছুদিন পর আমি শ্বশুরবাড়িতে চলে যাব। ঈদের পর সবার দোয়া নিয়ে আমি শ্বশুরবাড়ি যাব। অপু এ বছর ঈদ করবে সিলেটে। তবে কোরবানির ঈদ থেকে আমরা একসঙ্গে ঈদ করব।’

ছোটবেলার ঈদ নিয়ে মাহি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই দুষ্টু ছিলাম। ছোটবেলায় একা কোথাও বেরোতে দিত না। এমনকি স্কুলেও আম্মু আমাকে নিয়ে যেত। সব সময়ই চেষ্টা থাকত, কখন একা বাসা থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া যায়। অনেক চেষ্টা করে যদি আমি বেরোতে পারতাম, সেটাই আমার ঈদ হতো। জামা-কাপড় নিয়ে আমার কোনো বাড়তি আগ্রহ ছিল না। বাবা-মা, দাদা-নানা সবার কাছ থেকেই গিফট চলে আসত।’

পুরোনো দিনের কথা মনে করে মাহি বলেন, ‘এখন আর ঈদের সেই মজাগুলো পাই না। সেভাবে যেখানে-সেখানে যেতে পারি না। এখন এক জায়গায় কিছুক্ষণ দাঁড়ালেই লোকজন জড়ো হয়ে যায়। নায়িকার সঙ্গে সেলফি তুলতে চায়। চাইলেও তো এখন আর নিজের ইচ্ছামতো ঘুরতে পারি না। এটা অনেক বেশি মিস করি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ