গানে গানে জিতের ঈদ মোবারক (ভিডিও)
গানে গানে ঈদের শুভেচ্ছা জানালেন কলকাতার চিত্রনায়ক জিৎ গাঙ্গুলি।
গোলাপী রঙের পাঞ্জাবি পরে দলীয়ভাবে ঈদের শুভেচ্ছা জানান এই অভিনেতা। তবে বাস্তবে নয়, ফারিয়া-জিৎ অভিনীত ‘বাদশা’ সিনেমার একটি গানে এ দৃশ্য দেখা যায়।
ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি। মুক্তিকে সামনে রেখে ইতোমধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেইলার ও একাধিক গান। তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া প্রকাশ করেছে ‘মোবারক ঈদ মোবারক’ শিরোনামের একটি গান।
প্রকাশিত গানে টপ শটে একটি মাজার দেখা যায়। এরপরের দৃশ্যে অনেক মুসলিম কবর জিয়ারত করছেন। অনেকে বুকে বুক মেলাচ্ছেন। তার পরের দৃশ্যে মাথায় টুপি, গায়ে গোলাপী রঙের পাঞ্জাবি পরে হাজির হন জিৎ।
একে একে শিশু, নারী, পরস্পরে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উৎসবমূখর পরিবেশ গড়ে উঠে। পরের দৃশ্যে ক্লোজ শটে জিৎ গাইতে থাকেন ‘মোবারক ঈদ মোবারক’ গানটি।
সিনেমাটি পরিচালনা করেছেন যাদব ও আব্দুল আজিজ। এর চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সংগীত পরিচালনা করেছেন কলকাতার জিৎ গাঙ্গুলী ও বাংলাদেশের ইমন সাহা। এতে জিৎ-ফারিয়া ছাড়াও আরো অভিনয় করেছেন, চিত্রনায়ক ফেরদৌস, শ্রদ্ধা দাস প্রমুখ।

নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল
শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা
নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী
নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী
চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা 