News Bangla 24 BD | গুলশানের ঘটনা অন্ধ হিংস্রতা ও বিকৃত পশুপ্রবৃত্তি : খালেদা জিয়া - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা

গুলশানের ঘটনা অন্ধ হিংস্রতা ও বিকৃত পশুপ্রবৃত্তি : খালেদা জিয়া


গুলশানের একটি রেস্টুরেন্টে শুক্রবার রাতে অস্ত্রধারীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তিনি ওই ঘটনাকে অন্ধ হিংস্রতা ও বিকৃত পশুপ্রবৃত্তি বলে আখ্যা দিয়েছেন।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার এ সংক্রান্ত বিবৃতি পড়ে শোনান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

খালেদা জিয়া বলেন, গুলশানের জঙ্গি হামলার ঘটনা প্রমাণ করে কয়েকদিন আগে চালানো সপ্তাহব্যাপী পুলিশের সাঁড়াশি অভিযান ছিল বিরোধী দল দমনের জন্য, জঙ্গি দমনে নয়।

তিনি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দলমত নির্বিশেষে সম্মিলিত প্রচেষ্টায় জঙ্গিবাদ নির্মূলে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ