এবার ব্যবহারকারীর পোস্ট ৪৪ ভাষায় অনুবাদ করবে ফেসবুক!
বিশ্বজুড়ে বহু ভাষাভাষীর মানুষ ব্যবহার করেন ফেসবুক। আর ওই সব মানুষকে একসূত্রে গাঁথতে নতুন উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্টরা। এখন থেকে ৪৪টি ভাষায় সাইটটিতে পোস্ট করতে পারবেন এর ব্যবহারকারীরা।
সোশ্যাল মিডিয়া জায়েন্টের দাবি, ভাষার সীমানা যাতে যোগাযোগের ক্ষেত্রে প্রতিবন্ধক না হয়ে ওঠে তাই এই নতুন উদ্যোগ। এক ভাষাভাষী মানুষের মনের ভাব বুঝতে অন্য ভাষাভাষীর মানুষের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য ৪৪টি ভাষার ‘ডেটাবেস’ তৈরি করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে নতুন ফিচারটির ‘বেটা টেস্টিং’ শুরু হয়। ধীরে ধীরে সব ব্যবহারকারীই এই ফিচার পেতে শুরু করবেন।
এখন থেকে একটি পোস্ট লেখার পর ফেসবুকে নতুন অপশন আসবে, অন্য ভাষায় সেটি অনুবাদ করার। ব্যবহারকারীরা চাইলেই ৪৪টি ভাষার মধ্যে থেকে যে কোনও ভাষায় অনুবাদ করে পোস্ট করতে পারবেন। অনেকটা ‘গুগল ট্রান্সলেটর’-এর মতো।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 