News Bangla 24 BD | সন্ত্রাসবিরোধী ঐক্য গড়ে তোলার আহ্বান খালেদার - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা

সন্ত্রাসবিরোধী ঐক্য গড়ে তোলার আহ্বান খালেদার


শান্তিপূর্ণ ও নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সব ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে সন্ত্রাসবিরোধী ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার বিকেলে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। গুলশানে হামলার ঘটনা ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলন করেন খালেদা জিয়া।

খালেদা জিয়া বলেন, ‘কে ক্ষমতায় থাকবে, কে ক্ষমতায় যাবে- তা বড় কথা নয়। দেশ ও জাতির বর্তমান ও ভবিষ্যৎ আজ বিপণ্ন। এ অবস্থায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।’

সংবাদ সম্মেলনে খালেদা জিয়া শুক্রবার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় নিহতের স্মরণে শোক প্রকাশ করেন এবং হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ