সিনিয়র রিপোর্টার : চারদিকে আজ খুশির বার্তা। চারদিকে আজ আনন্দের ঝিলিক। এক মাস সিয়াম সাধনার পর বাংলাদেশে আজ বৃহস্পতিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন মুসলমান শিশু, কিশোর, তরুণ-তরুণীসহ সব বয়সী নারী-পুরুষ। বাংলাদেশের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবে অংশ নেয় অন্য ধর্মাবলম্বী লোকজনও। ঈদুল ফিতর আমাদের বাঁধে সৌহার্দ্য, সাম্য ও ঐক্যের বন্ধনে।
বুধবার সন্ধ্যায় আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর ঘরে ঘরে বইছে ঈদের আনন্দ। শহর থেকে বিপুলসংখ্যক মানুষ ইতোমধ্যে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ পালনের জন্য নাড়ির টানে গ্রামের বাড়ি গেছেন। অনেকে এখনো পথে আছেন।
ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। বাণীতে তারা শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশবাসীর মঙ্গল কামনা করেন।
বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো ঈদের আগের দিন থেকে টানা সাতদিন বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচারের ঘোষণা দিয়েছে। ঈদ উপলক্ষে বিভিন্ন পত্রপত্রিকা বিশেষ সংখ্যা প্রকাশ করেছে।
ঈদের দিন দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, ছোটমণি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
সবাইকে জানাই ঈদ মোবারক…

রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন 