News Bangla 24 BD | রাজনৈতিক নেতাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন- সেতুমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা

রাজনৈতিক নেতাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন- সেতুমন্ত্রী


গাজীপুর প্রতিনিধি:
রাজনৈতিক নেতাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন সেতুমন্ত্রী। তিনি বলেছেন, অনেক রাজনৈতিক নেতা এবং অনেক বড়লোক দেশে ঈদ করেন না। তারা ঈদ উদযাপন করতে চলে যান দেশের বাইরে। এটা খুব কষ্টকর। আমার দেশের মাটিতে তারা আনন্দ খুঁজে পান না। শেকড়ের প্রতি, গ্রামের প্রতি তাদের আকর্ষণ করে না।

শনিবার বেলা ১১টার দিকে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন শেষে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাস্তার কাজের মান নিয়ে আমি খুশি নই। দুই বছর আগে চন্দ্রা নবীনগর ফোরলেনের কাজ সম্পন্ন হলেও একটু বৃষ্টি হলে গর্ত হয়ে যায় এ রাস্তায়। মেরামতের জন্য বলা হলেও সেটি এখনো মেরামত করা হয়নি। আমি গেলেই আমার সামনে একটি গাড়ি নিয়ে চুলা জ্বালিয়ে দাঁড়িয়ে থাকে। তার পরে আর কোনো কাজ হয় না, যা দুর্ভাগ্যজনক। তিনি বলেন, রাস্তায় সবাইকে শৃঙ্খলা বজায় রাখতে হবে।
বিআরটি, কর্ণফুলি টানেল, চারলেন, আটলেন সবই করা যাবে। কিন্তু পরিবহনে এবং রাস্তায় শৃঙ্খলা ফিরে না আসলে এবং সবাই মিলে চেষ্টা না করলে, মানসিকতার পরিবর্তন না করলে কোনো লাভ নেই বলে তিনি মনে করেন। এসব চারলেন, আটলেন ফ্লাইওভার, মেট্রোরেল এগুলোও কোনো কাজে আসবে না বলে জানান তিনি।

তিনি বলেন, রাস্তা যদি দখল হয়ে থাকে, রাস্তায় যারা চলেন তারা যদি শৃঙ্খলা না মানেন তবে এসব করে কী লাভ? এ বিষয়ে তিনি আরো বলেন, সড়কে শৃঙ্খলা ফেরানো রাতারাতি সম্ভব নয়। তবে আমি রাস্তার শৃঙ্খলা, সড়কের মান উন্নয়নের জন্য লড়াই চালিয়ে যাব। কোনো আপস করবো না। মোটরসাইকেল আরোহীদের ব্যাপারে তিনি বলেন, ঢাকায় এখন মোটরসাইকেলে তিনজন আরোহী চড়া প্রায় ৯০ ভাগ বন্ধ করা গেছে। কিন্তু সারা দেশে এটি বন্ধ হয়নি। অনেক রাজনৈতিক কর্মীরা তা মানে না। তারা তিনজন করে মোটরসাইকেলে চড়বে এবং কোনো হেলমেট ব্যবহার করবে না। অনেক পাতি নেতা, সিকি নেতাদের ব্যানার, বিলবোর্ডে মহাসড়ক ফের ছেয়ে গেছে। এসব নেতাদের ছবির ভিড়ে বঙ্গবন্ধু ও নেত্রী শেখ হাসিনার ছবি খুঁজে পাওয়া দায়।

মন্ত্রীর মহাসড়ক পরিদর্শনকালে সড়ক ও জনপথের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুর মহাসড়ক পুলিশ সুপার শফিকুর রহমানসহ সড়ক ও জনপথ এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ঢাকামুখী মানুষ ফিরতে শুরু করেছেন। তবে মহাসড়কের যানজট পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ