News Bangla 24 BD | শিক্ষকদের ওপরও নজরদারি: শিক্ষামন্ত্রী - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

শিক্ষকদের ওপরও নজরদারি: শিক্ষামন্ত্রী


শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, “শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের ওপরও নজরদারি বাড়ানো হবে।”

মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নেয়া পদক্ষেপ যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এটা অনেকটা পাশ কাটিয়ে যাওয়ার মতো।

নুরুল ইসলাম নাহিদ বলেন, “কোনো ছাত্র ১০ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত না হলে সে বিষয়ে অভিভাবককে জানাতে হবে। সেই সঙ্গে সরকারকেও লিখিতভাবে জানাতে হবে। এ বিষয়ে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্ব নিতে হবে।”

শিক্ষামন্ত্রী জানান, এরই মধ্যেই এ সংক্রান্ত একটি পরিপত্র দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেয়া হয়েছে। এটিকে গুরুত্বের সঙ্গে নেয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে।

জঙ্গি সংশ্লিষ্টতা বিষয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও অধিদপ্তরের সঙ্গে পর্যায়ক্রমে শিক্ষা মন্ত্রণালয় বৈঠক করবে বলে জানান মন্ত্রী।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জঙ্গি কার্যক্রমে জড়িত হয়ে পড়ছেন বলে আগেও বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ কেনো নেয়া হয়নি জানতে চাইলে মন্ত্রী বলেন, “আমরা যখনই জানতে পেরেছি তখন থেকেই ব্যবস্থা নেয়া শুরু করেছি। এখানে আমাদের পক্ষ থেকে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা নেই।”

এ বিভাগের অন্যান্য সংবাদ