পাকিস্তানি মডেল হত্যা: ভাই গ্রেফতার
পাকিস্তানের আলোচিত মডেল কান্দেল বালোচের ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কান্দেলের ভাই ওয়াসিম বালোচকে (২৫) শনিবার রাতে পাকিস্তানের ডেরা গাজি খান থেকে গ্রেফতার করা হয়।
পাকিস্তানের পত্রিকা ডন জানিয়েছে, ওয়াসিম তার বোনকে খুনের দায় স্বীকার করেছে। বালোচ নামকে অসম্মানিত করার জন্য তিনি তাকে মাদকাসক্ত করে ও ছুরিকাঘাত করে হত্যা করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা ছবি, বিতর্কিত মন্তব্য ও ভিডিও পোস্ট করা মাধ্যমে বেশ আলোচিত হয়ে ওঠেন ২৬ বছর বয়সী কান্দেল। সম্প্রতি একজন মুসলিম ধর্মীয় নেতার সঙ্গে ছবি তুলে ফের আলোচনায় আসেন। পুলিশের বরাত দিয়ে ডন জানিয়েছে, মুফতি কাভির সঙ্গে সেলফি তোলা কান্দেলকে হত্যা করার কারণগুলোর একটি।
এ বিভাগের অন্যান্য সংবাদ

চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা
আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন 