গ্রামের বাড়িতে মাহির বিবাহোত্তর সংবর্ধনা
ঢাকার আগেই গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোলের কন্যানগর গ্রামে শনিবার অনুষ্ঠিত হয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহির বিবাহোত্তর সংবর্ধনা। গ্রামের বাড়িতে থাকায় নায়িকার যেসব আত্মীয়-স্বজন তার বিয়ের অনুষ্ঠানে ঢাকায় আসতে পারেননি, তাদের জন্যই ছিল এই আয়োজন।
মাহি জানিয়েছেন, কন্যানগরসহ আশপাশের কয়েকটি গ্রাম ও ঢাকা, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জে থাকা তার আত্মীয়দের এই অনুষ্ঠানে দাওয়াত করা হয়। দুপুরে মুঠোফোনে মাহির বাবা আবু বক্কর সিদ্দিক খোকন বলেন, ‘পারিবারিকভাবেই মেয়ের বিয়েটা হয়েছে।
এজন্য ওর বাবা হিসেবে আমি আনন্দিত। মাহির বিয়েতে আমাদের গ্রামের অনেক আত্মীয়ই ঢাকায় যেতে পারেননি। তাদের কথা চিন্তা করেই মাহির বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করলাম গ্রামে। আসলে আমরা যতই ঢাকায় থাকি না কেন, আমাদের শেকড় কিন্তু গ্রামে। এছাড়া ২০ জুলাই ঢাকায় মাহির আরেকটি সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে সিলেটে শ্বশুরবাড়িতে যাবেন মাহি। এরপর ২৪ জুলাই সেখানেও একটি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।’ উল্লেখ্য, গত ২৫ মে সিলেটের ছেলে পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি।

চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা
আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন 