News Bangla 24 BD | খুন হওয়ার আগে ফেসবুকে যা লিখেছিলেন কান্দিল - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩ বাবাকে বিশেষভাবে ভালোবাসার দিন আজ নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

খুন হওয়ার আগে ফেসবুকে যা লিখেছিলেন কান্দিল


শুক্রবার গভীর রাতে নিজের ভাইয়ের হাতে খুন হয়েছেন পাকিস্তানের বিতর্কিত মডেল কান্দিল বেলুচ। কান্দিল বেলুচ সব সময় বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনাম হতেন। কখনও পাকিস্তান জিতলে নগ্ন হয়ে নাচের প্রমিস করেছেন। কখনও বিরাট কোহলির জন্য গোসল করতে করতে ‘লাভ’ মেসেজ দিয়েছেন। আবার কখনও বা ছোট পোশাক পরে নাচের জন্য তার ভিডিও ব্লক করে দিয়েছে সোশ্যাল মিডিয়া।

খুন হওয়ার দিনেও, সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করে কান্দিল লিখেছিলেন, কত বার আমাকে টেনে নামানো হবে তাতে আমার কিচ্ছু আসে যায় না, আমি কিন্তু একজন যোদ্ধা এবং আমি উঠে দাঁড়াবোই।

গত ১৪ জুলাই কান্দিল পোস্ট করেছিলেন, একজন মেয়ে হিসেবে আমাদের নিজেদের হয়েই উঠে দাঁড়াতে হবে… মেয়ে হিসেবে আমাদের একজনের পাশে অন্যজনকে দাঁড়াতে হবে… মেয়ে হিসেবে আমাদের সুবিচারের জন্য লড়াই করতে হবে। আমি বিশ্বাস করি আমি একজন আধুনিক সময়ের নারীবাদী। আমি সমান অধিকারে বিশ্বাস করি। মেয়েদের কেমন হওয়া উচিত এটা আমরা ঠিক করে দিতে পারি না। শুধু সমাজের কথা ভেবে নিজেদের পরিচয়ে তকমা লাগানোর কোনও প্রয়োজন আছে বলেও আমি মনে করি না। আমি শুধুমাত্র একজন মুক্ত চিন্তা এবং মুক্ত মনের নারী এবং আমি যেমন আমি তেমন থাকতেই ভালবাসি।

কান্দিল বালুচ হত্যাকাণ্ডে তার ভাই মোহাম্মদ ওয়াসিম আজিমকে গ্রেফতার করেছে পুলিশ। কান্দিলের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

কান্দিলকে খুনের কথা স্বীকারও করেছে ওয়াসিম। তার দাবি, পারিবারিক ‘সম্মান’ রক্ষার জন্যই তিনি এই খুন করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ