News Bangla 24 BD | ফের ধারাবাহিকে মেহজাবিন - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩ বাবাকে বিশেষভাবে ভালোবাসার দিন আজ নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

খণ্ডনাটকে নিয়মিত অভিনয় করলেও ধারাবাহিকে আগ্রহ নেই বলে আগে থেকেই বলে আসছিলেন লাক্স তারকা মেহজাবিন চৌধুরী। তবে প্রিয় মানুষদের অনুরোধে দ্বিতীয়বারের মতো ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। নাটকের নাম ‘সম্পর্ক’। পরিচালনা করছেন রায়হান খান।

নাটকের গল্পে দেখা যাবে, বাংলাদেশ থেকে পাঁচজন ছেলেমেয়ে ফটোগ্রাফির ওপর একটি কোর্স করার জন্য থাইল্যান্ডে যান। একদিন রাতে তারা মদ্যপান করে পাতায়ার বিচে গভীর রাতে আড্ডা দিচ্ছে। এমন সময় তিনজন আততায়ী একজন লোককে বিচে খুন করে। পাঁচজনের এক বন্ধু সেই নৃশংস ঘটনা তার ক্যামেরায় বন্দি করেন। এটি খুনিদের একজন দেখে ফেলেন। এভাবেই নানা ঘটনা নিয়ে নাটকের গল্প এগিয়ে যাবে।

এতে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘আমি ধারাবাহিক নাটকে অভিনয় করতে চাই না। কারণ ধারাবাহিক নাটকে বেশি সময় লাগে। এছাড়া শেষের দিকে ধারাবাহিকতা বজায় থাকে না। তবে এ নাটকের গল্পটা খুব ভালো লেগেছে। আশা করি দর্শকদের কাছে এটি উপভোগ্য হবে।’

প্রসঙ্গত, বর্তমানে বিভিন্ন বিজ্ঞাপন ও খণ্ডনাটকে নিয়মিত অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এর আগে একই নির্মাতার ‘সুপারস্টার’ নামে একটি ধারাবাহিকে অভিনয় করেছেন মেহজাবিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ