News Bangla 24 BD | সানি লিওনকে ছাড়াই পাকিস্তানে শাহরুখের ছবি - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩ বাবাকে বিশেষভাবে ভালোবাসার দিন আজ নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

সানি লিওনকে ছাড়াই পাকিস্তানে শাহরুখের ছবি


সানি লিওন তার ক্যারয়িারের শুরু থেকেই স্বপ্ন দেখেছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে এক ছবিতে কাজ করার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো তার ‘রইস’ ছবিতে। এখানে একটি আইটেম গানে শাহরুখের সঙ্গে কোমর দোলাবেন সানি।

এই খবর প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। সবাই মুখিয়ে আছেন ‘রইস’র রিলিজের। তবে অন্যান্য দর্শকদের মতো পাকিস্তানের দর্শকরা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। কারণ সানি-শাহরুখের আলোচিত আইটেম গানটি বাদ দিয়েই পাকিস্তানে মুক্তি পাবে কিং খানের ‘রইস’।

পাক দর্শকরা যে বরারই ভারতীয় হিন্দি ছবির ভক্ত, তা বলিউডের বক্স অফিস ঘাঁটলেই স্পষ্ট হয়ে যায়। সর্বশেষ সালমান খানের ‘সুলতান’ও পাকিস্তানে সুপারহিট হয়েছে। আর শাহরুখ খানের ভক্তই যে সেদেশে বেশি এটাও কারো অজানা নয়। তাই ‘রইস’ও বাজিমাত করবে বলেই ধারণা সবার। তবে আইটেম গানটি ছাড়া কতোটা জমজমাট হবে ‘রইস’র বিজনেস সেটি নিয়ে দুশ্চিন্তায় আছে ছবির টিম।

পরিচালক রাহুল ঢোলাকিয়ার পরিচালনায় ‘রইস’ ছবিতে বলিউড বাদশার বিপরীতে প্রথমবার অভিনয় করবেন পাক অভিনেত্রী মাহিরা খান। প্রথমে ঠিক হয়েছিল, আইটেম গানটিতে মাহিরাকেই রাখা হবে। তবে পরে সিদ্ধান্ত বদলে ফেলা হয়। ছবির প্রযোজক থেকে শাহরুখ, সকলেরই মনে হয়, জমকালো আইটেম গানের প্রত্যাশা পূরণ করতে পারবেন না মাহিরা। জনপ্রিয়তার কথা মাথায় রেখে সানিকে সই করানো হয়।

আসলে ‘রইস’র সঙ্গে পাকিস্তানের অন্যরকম একটা যোগ রয়েছে। ছবির নায়িকা পাকিস্তানি। পাশাপাশি শাহরুখ নিজে একজন মুসলিম ব্যবসায়ির চরিত্রে অভিনয় করবেন। সেক্ষেত্রে এমন আইটেম গানে পাক দর্শকদের শালীনতাবোধকে আঘাত করতে পারে। সেই কারণেই গানটি বাদ দিয়ে পাকিস্তানে ছবিটি মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ