News Bangla 24 BD | ন্যায় বিচার পাইনি, রায়ের বিরুদ্ধে আপিল করব - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা

ন্যায় বিচার পাইনি, রায়ের বিরুদ্ধে আপিল করব


আমরা হাইকোর্টের রায়ে ন্যায়বিচার পাইনি। সর্বোচ্চ আদালতে আপিলের ব্যাপারে চিন্তা ভাবনা করছি বলে জানিয়েছেন জিয়া পরিবারের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার হাইকোর্টে অর্থপাচার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

কায়সার কামাল বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েই এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপণ্ণ করার জন্য তারেক রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, যেন তাকে রাজনীতি থেকে বিতাড়িত করা যায়। মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানকে রাজনীতি থেকে নিবৃত্ত করা যাবে না।

তিনি বলেন, নিম্ন আদালতে এই মামলায় খালাস পেলেও হাইকোর্ট তারেক রহমানকে সাজা দিয়েছে। আমরা আশা করি আপিলে ন্যায়বিচার পাব।

এ বিভাগের অন্যান্য সংবাদ