News Bangla 24 BD | ৫০ ভরি স্বর্ণে রাজকীয় সংবর্ধনা মাহির - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩ বাবাকে বিশেষভাবে ভালোবাসার দিন আজ নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

৫০ ভরি স্বর্ণে রাজকীয় সংবর্ধনা মাহির


মাথার টায়রা, কপালের টিকলি থেকে হাতের বালা পর্যন্ত ৫০ ভরি সোনার গহনায় মোড়ানো। গায়ে লাল বেনারসি শাড়ি। পালকি করে বৌ এলো বরের সামনে। বৌ হলেন ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।

বুধবার (২০ জুলাই) ছিল অপু ও মাহির বিবাহোত্তর সংবর্ধনা। সন্ধ্যার পর থেকে ঢাকা সেনানিবাসের এক কনভেনশন সেন্টারে শুরু হয় এই অনুষ্ঠান। মিলনায়তনের পুরো মঞ্চ জুড়ে রাজকীয় আবহ। সোনালি রঙের প্রাধান্য। আছে লালগালিচা। দু’পাশে দুটি আয়না। বসার জন্য আছে সাদা সোফা। মঞ্চর নিচে একপাশে মাহি ও তার বর অপুর ছবির স্ট্যান্ড। পাশে ভিডিওচিত্র প্রদর্শনের জন্য রয়েছে পর্দা। মঞ্চের সামনে বসে অতিথিরা অপেক্ষায় বর-কনের। এক পাশে চলছে কাওয়ালি।

রাত পৌনে আটটার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান মাহি। গাড়ি থেকে নামতেই শুরু হয় ঢাকঢোলের শব্দ। বেজে ওঠে সুর। তার মুখের অভিব্যক্তিই যেন তখন বলে দিচ্ছিল, নতুন জীবনে প্রবেশের আনুষ্ঠানিকতায় দারুণ রোমাঞ্চিত তিনি।

কনে মাহিয়া মাহি এসে পৌঁছালেও বর এসে তখনো উপস্থিত হয়নি। কিছুক্ষণ পর এলেন অপু। ফুলে ফুলে সাজানো গাড়ি থেকে নেমে ফটকে এসে নামেন। বকশিশ না দিয়ে পার পাবেন কীভাবে?

প্রস্তুত হয়েই এসেছেন অপু। গেট আটকে থাকা কনেপক্ষকে বরপক্ষ তুলে দিলো দানবাক্স! তাতে লেখা- ‘চাঁদা চাহিয়া লজ্জা দিবেন না। মুক্তহস্তে দান করিলাম।’ বাক্সের ওজন অনেক। তবে সেটা খুলতেই কনেপক্ষের চক্ষু চড়কগাছ!

ভারি হলেও দানবাক্সে মাত্র পাঁচ হাজার টাকা পাওয়া গেছে। ১ টাকা আর পাঁচ টাকার কয়েনে ভরে দেওয়া হয় দানবাক্স।

এদিকে বর ও কনেকে শুভেচ্ছা জানাতে আসেন তারকা দম্পতি ওমর সানি-মৌসুমী, অনন্ত-বর্ষা, চিত্রনায়ক ফেরদৌস, বাপ্পি, কাবিলা, ঈশিকা ছাড়াও আরো অনেকে।

প্রসঙ্গত, গত ২৫ মে নায়িকা মাহি ও সিলেটের কম্পিউটার প্রকৌশলী পারভেজ মাহমুদ অপু পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ