News Bangla 24 BD | ‘জঙ্গিদের জামিনের পক্ষে ওকালতনামা জমা দেবেন না’ - News Bangla 24 BD
News Head
 গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী

‘জঙ্গিদের জামিনের পক্ষে ওকালতনামা জমা দেবেন না’


আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জঙ্গিদের জামিনের পক্ষে ওকালতনামা জমা না দিতে আইনজীবী সহকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আইএস নাই। যেটা আছে সেটা হচ্ছে জামায়াতের প্রেতাত্মা। দেশের উন্নয়ন ব্যহত করার জন্য হলি আর্টিজানে হামলা করা হয়েছে। মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচার প্রায় শেষ পর্যায়ে। কিছুতেই যেন এটা শেষ না করতে পারি, সেটাই হচ্ছে তাদের উদ্দেশ্য’।

আইনজীবী সহকারীদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, ‘যে যেখানে আছেন সে অবস্থাতেই নৃশংস কর্মকাণ্ড প্রতিরোধ করবেন। সামাজিকভাবে বাসায় এবং কর্মস্থলে এটা করবেন’।

জঙ্গিদের জামিনের বিষয়ে আনিসুল হক বলেন,‘আপনারা যদি সামাজিকভাবে এই জঙ্গিদের বেইল পিটিশন মুভ (জামিনের আবেদনের পক্ষে মামলা পরিচালনা) করতে আপনাদের আইনজীবীদের বাধা দেন, তাহলে তারা কিন্তু কিছুতেই করতে পারবে না। তাই আমার আপনাদের কাছে অনুরোধ আপনারা কোনো আইনজীবীর ওকালতনামা জমা দেবেন না।

আইনজীবী সহকারীদের জন্য আইন প্রণয়নের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘সেপ্টেম্বর মাসে আপনাদের হাতে আইন তুলে দেবো’।

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির সভাপতি মোহাম্মদ নুর মিয়ার সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানের উদ্বোধন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ