News Bangla 24 BD | ইসলামের বাণী ‘ভুলভাবে’ নয়, শিক্ষকদের মন্ত্রী - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

ইসলামের বাণী ‘ভুলভাবে’ নয়, শিক্ষকদের মন্ত্রী


ইসলামের মূল শান্তির বাণী ‘ভুলভাবে’ শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হচ্ছে জানিয়ে শিক্ষার্থীদের কাছে ধর্মের বাণী ‘সঠিকভাবে’ উপস্থাপনের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার (২৪ জুলাই) সকালে নায়েম মিলনায়তনে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের শিক্ষার মান মূল্যায়ন কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘প্রাথমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের ধর্মের বিষয়ে সঠিক শিক্ষা দিতে হবে। অন্যথায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে তাদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাকার্যক্রম কর্মসূচির ক্ষেত্রে হাওর, নদীভাঙন এলাকাসমূহের বৈশিষ্ট্যের কথা বিবেচনা করে তা বাস্তবায়ন করতে হবে। অন্যথায় শিক্ষাকার্যক্রম কর্মসূচি যথাযথ বাস্তবায়ন সম্ভব হবে না।’

শিক্ষাক্ষেত্রে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সরকার শিক্ষার উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় স্কুলগুলোতে শিক্ষার মান নিশ্চিতে উন্নয়নে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। শিক্ষক সঙ্কট দূর করার লক্ষ্যে অতিরিক্ত শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। ফলে শিক্ষার মানের উন্নয়ন যাতে পুরোপুরি বাস্তবায়ন হয়, সেদিকে নজর দিতে হবে।’

অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, নায়েমের ডিজি প্রফেসর হামিদুল হক প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ