রিজভীসহ নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
রাজধানীর পল্লবী থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। একই সঙ্গে বিচারক আগামী ২৩ আগস্ট গ্রেপ্তারসংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন।
গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত উল্লেখযোগ্য অপর আসামিদের মধ্যে রয়েছেন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রাক্তন এমপি সৈয়দা আসিয়া আশরাফি পাপিয়া, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।
উল্লেখ্য, ২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপির ডাকে হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 