News Bangla 24 BD | গাজীপুর আইনজীবী সমিতি ভবনে আত্মঘাতী বোমা হামলায় ৬ জেএমবির মৃত্যুদণ্ড বহাল - News Bangla 24 BD
News Head
 ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬

গাজীপুর আইনজীবী সমিতি ভবনে আত্মঘাতী বোমা হামলায় ৬ জেএমবির মৃত্যুদণ্ড বহাল


গাজীপুর আদালত এলাকায় আইনজীবী সমিতি ভবনে আত্মঘাতী বোমা হামলায় আটজনের মৃত্যু ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ জঙ্গির মধ্যে ৬ জেএমবি সদস্যর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। বাকি ৪ জনের মধ্যে দু’জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং দু’জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), আপিল ও জেল আপিলের শুনানি করে বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- এনায়েত উল্লাহ ওরফে ওয়ালিদ ওরফে জুয়েল, আরিফুর রহমান ওরফে আকাশ ওরফে হাসিব, সাইদুর মুন্সী ওরফে শহীদুল মুন্সী ওরফে ইমন ওরফে পলাশ, আবদুল্লাহ আল সোহাইন ওরফে যায়িদ ওরফে আকাশ, নিজাম উদ্দিন রেজা ওরফে রনি ওরফে কচি ও তৈয়বুর রহমান ওরফে হাসান।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দু’জন হলেন- মসিদুল ইসলাম মাসুদ ওরফে ভুট্টো ও আদনান সামী ওরফে আম্মার ওরফে জাহাঙ্গীর।
আর বেকসুর খালাসপ্রাপ্তরা হলেন- মো. আশরাফুল ইসলাম ওরফে আরসাদ ওরফে আব্বাস খান ও মো. সফিউল্লাহ ওরফে তারেক ওরফে আবুল কালাম।
জেএমবির এই ১০ সদস্যই বর্তমানে কারাগারে রয়েছেন।
মামলার বিবরণীতে জানা যায়, ২০১৩ সালের ২০ জুন শুনানি শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪-এর বিচারক মো. মোতাহার হোসেন ১০ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুর আদালত এলাকায় বোমা হামলার ঘটনা ঘটে। এতে গাজীপুর বারের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন; আইনজীবী নুরুল হুদা, আনোয়ারুল আজম ও গোলাম ফারুকসহ ৮ জন নিহত হন। আত্মঘাতী হামলাকারী আসাদ ওরফে জিয়াও নিহত হন।
এই ঘটনায় করা মামলায় ২০১৩ সালের ২০ জুন ঢাকার বিচারিক আদালত ১০ জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ দেন। এরপর মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলাটি হাইকোর্টে আসে। পাশাপাশি কারাবন্দি ১০ আসামিই জেল আপিল করেন। গত ২০ জুলাই শুনানি শেষে ২৮ জুলাই এ মামলার রায়ের দিন ধার্য করেন হাইকোর্ট।

এ বিভাগের অন্যান্য সংবাদ