News Bangla 24 BD | বিদ্যা বড় ধন-কৃষিমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী

বিদ্যা বড় ধন, খাতা কলম দিয়ে শেখ হাসিনা শুরু করেছে এখন বই খাতা থেকে শুরু করে বৃত্তি উপবৃত্তি তো আছেই। তিনি সমস্ত কিছু উজাড় করে দিয়েছেন যেন এই দেশ জ্ঞানে গরিমায় গৌরবে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এটাই শেখ হাসিনার স্বপ্ন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

তিনি আজ শনিবার দুপুরে তার নির্বাচনী এলাকা নকলা উপজেলার খারজান উচ্চ বিদ্যালয় মাঠে ‘আলোয় ভুবন ভরা’ প্রকল্পের আওতায় ‘টপ টেন’ মেধাবী শিক্ষার্থীদের মাঝে সৌর হারিকেন বিতরণকালে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন।

তিনি বলেন, দশ টাকার কার্ড দিয়ে ব্যাংকে একাউন্ট খুলতে পারেন বলেই তাকে(কৃষক) আর মহাজনের কাছে যেতে হয় না, কারণ ব্যাংক থেকে তিনি (কৃষক) সহজেই কৃষি ঋণ পাচ্ছেন তাইতো আজ গ্রামেগঞ্জে এখন আর মহাজন শব্দটা শোনা যায় না।

এ দিন মন্ত্রী উপজেলার পৌরসভাসহ ৮টি ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের মোট ১৮৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণী থেকে নবম শ্রেণীতে পড়ুয়া ‘টপ টেন’ অর্থাৎ যাদের রোল নাম্বার ১ থেকে ১০ এর মধ্যে তাদের মধ্যে মোট ৮১৫০ জন শিক্ষার্থীকে এ সোলার হারিকেন বিতরণ করেন।

এসময় মন্ত্রীর সঙ্গে এডিসি (রাজস্ব) ফরিদ আল মামুন, পুলিশ সুপার মো. মেহেদুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসালাম জিন্নাসহ বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা, দলীয় নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ