News Bangla 24 BD | গাজীপুরে সৎ মেয়েকে হত্যার দায়ে মায়ের ফাঁসি - News Bangla 24 BD
News Head
 ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬

গাজীপুরে সৎ মেয়েকে হত্যার দায়ে এক নারীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

রবিবার দুপুর ২টার দিকে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ. কে. এম এনামুল হক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

রায়ে একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ওই নারীর নাম শাকিলা জাহান মরিয়ম ওরফে খুকি (৩০)। তিনি বরিশালের বাকেরগঞ্জ থানার শ্যামপুর গ্রামের আক্কাস আলী হাওলাদারের মেয়ে।

গাজীপুর আদালতের পিপি অ্যাডভোকেট হারিজ উদ্দিন আহমেদ জানান, ঢাকার কেরানীগঞ্জের অগ্রখোলা মোল্লা বাড়ি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. শফিউল আলম (সাগর) ১৮ বছর আগে টঙ্গীর এরশাদ নগর এলাকার নুরুল ইসলামের মেয়ে ফারজানা ইসলাম স্বপ্নাকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে মোছা. সাদিয়া আলম জয়া (১৪) ও এহসানুল ইসলাম মাহিন (৮) নামে দুটি সন্তান রয়েছে। এরা টঙ্গীর আউচপাড়া এলাকায় আমির হোসেনের বাড়িতে ভাড়া থাকতো।

গত ৭ বছর পূর্বে স্ত্রী ফারজানাকে তালাক দেয় স্বামী শফিউল। পরে ২ বছর আগে শাকিলা জাহান মরিয়ম ওরফে খুকিকে বিয়ে করে ওই বাড়িতেই বসবাস করতে থাকে শফিউল। মেয়ে সাদিয়া আলম জয়া লেখা পড়ার সুবিধার্থে বাবা ও সৎ মায়ের কাছে থাকতো। বিষয়টি সৎ মা শাকিলা মেনে নিতে পারতো না।

গত বছরের ১১ জুন জয়াকে হাত, পা বেঁধে মেরে ফেলার চেষ্টা করে ব্যর্থ হয় শাকিলা। এক পর্যায়ে গত বছরের ১৩ জুন স্বামী, শফিউল ভোরে বাসা থেকে মর্নিংওয়ার্কে গেলে এই সুযোগে সৎ মা শাকিলা ঘুমন্ত অবস্থায় চাপাতি ও ছুরি দিয়ে জয়াকে উপুর্যপরি কুপিয়ে হত্যা করে লাশ গুম করার জন্য বাথরুমে নিয়ে ফেলে রাখে।

এ ব্যাপারে নিহতের মা ফারজানা ইসলাম স্বপ্না বাদি হয়ে শাকিলাকে আসামি করে টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ সৎ মা শাকিলাকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল খায়ের তদন্ত শেষে চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় ৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়। ওই হত্যা মামলায় আসামি সৎ মা শাকিলা জাহান মরিয়ম ওরফে খুকি দোষী সাব্যস্থ হওয়ায় রবিবার গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক আসামিকে ওই রায় প্রদান করেন।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভেকেট হারিজ উদ্দিন আহম্মদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ