রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০১ জন যাত্রী নিয়ে ছেড়ে গেছে বছরের প্রথম হজ ফ্লাইট।
বৃহস্পতিবার সকাল ৮টা পাঁচ মিনিটে বিমানের বিজি-১০১১ ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে ঢাকা ছেড়ে যায়।
এর আগে সকালে হজ ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
এবার এক লাখ এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজ করার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি। বাকি ৯১ হাজার ৭৫৮ জন যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০ ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স ৫০ শতাংশ যাত্রী পরিবহনের সুযোগ পাচ্ছে বলে জানিয়েছে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ

রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড 