এবার ফলাফলে জিপিএ’র পাশাপাশি প্রাপ্ত নম্বরও থাকবে
এবার থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ’র পাশাপাশি বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বরও দেয়া হবে।
শনিবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে আয়োজিত এক কর্মশালায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহাবুবুর রহমান এ কথা বলেন।
তিনি বলেন, এ বছরের এইচএসসির ফলাফল থেকে এ প্রক্রিয়া শুরু হবে। যেখানে জিপিএ’র পাশাপাশি নৈর্ব্যক্তিক, ব্যবহারিক এবং রচনামূলকের নম্বর আলাদাভাবে দেয়া থাকবে।
এ পদ্ধতি চালু হলে একজন পরীক্ষার্থী অংশ নেয়া পরীক্ষার প্রতিটি অংশের নম্বর আলাদাভাবে জানতে পারবে।
ঢাকা বোর্ডের চেয়ারম্যান আরো বলেন, ১৮ আগস্ট প্রকাশের অপেক্ষায় থাকা এইচএসসির ফলাফলে নম্বরসহ দেয়া হবে। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যে নেয়া হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে ফলাফলে শুধু জিপিএ’র পাশাপাশি বিষয়ভিত্তিক গ্রেড প্রকাশ করা হয়। তবে নম্বর শিট পেতে হলে আলাদা করে শিক্ষাবোর্ডে আবেদন করতে হয়।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হলো ড. সুকুমার রায় মেধা বৃত্তি
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 