News Bangla 24 BD | খালেদা-তারেকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২১ আগস্ট - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা

ড্যান্ডি ডায়িং কোম্পানির ঋণখেলাপির মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছেন আদালত।
রোববার ঢাকার প্রথম অর্থঋণ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে ২১ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
বিবাদীপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া এ তথ্য জানান।
তিনি বলেন, আসামি পক্ষ এই মামলার ইস্যু গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট পিটিশন করেছেন। তাই সাক্ষ্য গ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর পরবর্তী দিন ধার্য করেছেন ২১ আগস্ট।
রোববার মামলার বাদী সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে ৩ এপ্রিল নজরুল ইসলামের আংশিক সাক্ষ্য গ্রহণ করেন আদালত। একই আদালত এই মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানসহ ১৬ বিবাদীর বিরুদ্ধে ইস্যু গঠন করেন গত ২২ ফেব্রুয়ারি।
ড্যান্ডি ডায়িং কোম্পানির ৪৫ কোটি টাকা খেলাপি ঋণের ওই মামলার বিবাদী কোকা মারা যাওয়ায় ২০১৫ সালের ১৬ মার্চ একই আদালত খালেদা জিয়া ও কোকার স্ত্রী সন্তানদের বিবাদী হিসেবে পক্ষভুক্ত করেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ২ অক্টোবর ঢাকার প্রথম অর্থঋণ আদালতে মামলাটি করেন সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণখেলাপির অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ