গাজীপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রীর ফাঁসি
গাজীপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রী মোছা. হাবিবা বেগমকে (৩৩) মৃত্যুদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় দেন।
মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি হাবিবা বেগম মুন্সীগঞ্জের লৌহগঞ্জ থানার শামুরবাড়ি গ্রামের মৃত হাবিবুর রহমান হাওলাদারের মেয়ে এবং গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার মো. জাকির হোসেনের স্ত্রী।
মামলার এজাহার ও বাদীর নিকট হতে জানা যায় প্রায় ১৫ বছর আগে জাকির হোসেনের সঙ্গে হাবিবার বিয়ে হয়। তাদের সংসারে নুসরাত জাহান সিনথিয়া (১১), হোমাইরা ওরফে ছামিরা (৬) ও মরিয়ম ওরফে সুমাইয়া (৩) নামে তিনজন কন্যা সন্তান রয়েছে।
জাকির হোসেন গাজীপুরের কালিয়াকৈরে যমুনা স্পিনিং মিলে স্টোর ইনচার্জ হিসেবে চাকরি করতেন এবং মিলের পাশে মোসলেম উদ্দিনের বাড়িতে স-পরিবারে ভাড়া থাকতেন।
সংসারে অভাব-অনটন নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায়ই কথা কাটাকাটি ও ঝগড়া বিবাদ হতো।
২০১৫ সালের ২৭ মে দিবাগত রাত ৯টার দিকে স্ত্রী হাবিবা কৌশলে রাতের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ায়। পরদিন সকাল পৌনে ৮টার দিকে বড় মেয়ে নুসরাত জাহান সিনথিয়ার সামনে অচেতন অবস্থায় স্বামী জাকির হোসেনকে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে।
মেয়ের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। এ সময় উপস্থিত লোকজনের কাছে হাবিবা তার স্বামীকে হত্যার কথা স্বীকার করেন। পরে তাকে পুলিশের সোপর্দ করা হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই মোবারক হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা কালিয়াকৈর থানার এসআই আজিম হোসেন খান তদন্ত শেষে গত বছরের ১৭ নভেম্বর অভিযুক্ত হাবিবার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এই মামলায় ৯ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহন করা হয়। দীর্ঘ শুনানি শেষে সোমবার দুপুরে আদালত হাবিবার বিরুদ্ধে ওই রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমেদ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোঃ জিয়ারত হোসেন।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 